মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে এডুকেশনাল এওয়ার্ড সম্পন্ন

কমিউনিটি প্রতিবেদক   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে এডুকেশনাল এওয়ার্ড সম্পন্ন

ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে গত ৯ নভেম্বর রবিবার লন্ডনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ঈসমাইল আহমদ, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম।জাক জমকপূর্ণ এই অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

অত‍্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠানে চৌদ্দজন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এডুকেশনাল এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী চমৎকার ভাবে সুসৃংখল পরিকল্পনার মাধ্যমে এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠান সম্পন্ন করায় ঢাকা দক্ষিণ উন্নয়ণ সংস্থার কার্যনির্বাহী কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এডুকেশনাল এওয়ার্ড সিরিমনি ২০২৫ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফরন ওয়াল্ডেন এর মেয়র জোবায়ের খান মিলন, সাবেক মেয়র রোদার ডিস্ট্রিক্ট কাউন্সিলের আবুল কালাম আজাদ, সাবেক লেবার চেয়ার অফ নিউহ্যাম কাউন্সিলর রহিমা রহমান, টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের লেবার পার্টির লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম আরো উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আতাউর রহমান আংগুর মিয়া, মোহাম্মদ নুর উদ্দিন শানুর, মাষ্টার তছউর আলী, দেলওয়ার হোসেন লেবু, আফজল হোসেন চৌধুরী, আলাউদ্দিন আহমেদ, রুহুল আমিন সেলিম, ভাইস প্রেসিডেন্ট মোঃ সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, সহকারী ট্রেজারার সাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, অ্যাডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিন, স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম, ফান্ড রাইজিং সেক্রেটারি সোহেল আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল চৌধুরী, দেলওয়ার হোসেন, জুবায়ের সিদ্দিকী, আজিজুর রহমান, মামুন আহমদ, জাবেদ আহমদ, মোহাম্মদ রাজীব।

এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সম্মাননা আমাদের আগামী দিনের পথচলায় প্রেরণা যোগাবে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায় শিক্ষার্থীরা ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ভুয়সী প্রশংসা করেন।বিপুল সংখ্যক সংস্থার সদস্য, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমদ, কাউন্সিলর আছমা ইসলাম, সিটি অব লন্ডন কর্পোরেশনের কালচার অ্যান্ড হেরিটেজ কমিটির চেয়ারম্যান মনসুর আলী, গোলাপগঞ্জ হেল্পিং হ‍্যান্ডস ইউকের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সাবেক সভাপতি তমিজুর রহমান রন্জু, গোলাপগঞ্জ উপজেলা স‍্যোশাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক তারেকুর রহমান ছানু, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাজিদুর রহমান, সুইন্টন হাসপাতালের কনসালটেন্ট সার্জন ডঃ নাহিদ, লুইশাম হাসপাতালের চিকিৎসক ডাঃ মুনির আহমদ, সাবেক কাউন্সিলর ওয়েছ ইসলাম, হাজী মোকাদ্দছ আলী ও হাজী আলকুমা বিবি মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সামসুল হক, বিশ্ব বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল আজিজ ফারুক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহান চৌধুরী, মাকন মিয়া, মারুফ আহমদ, রোমান আহমদ চৌধুরী, ছালেহ আহমদ, আব্দুল কাদির, আব্দুল মতিন, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, ফিফটি এ‍্যাকটিভ ক্লাবের চেয়ারম্যান সৈয়দ ছালিক সাদ, ভাইস চেয়ারম্যান বিলাল ফাহিম, জিবি ব‍্যাডমিন্টন ক্লাবের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, মোহাম্মদ আজাদ, লন্ডন এন্টারপ্রাইজের মুহি মিকদাদ, খায়রুল উদ্দিন পাপ্পু, আব্দুল খালিক ফখর, তৌফিক আহমেদ টিটু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অনলাইন বিডি টিভির চেয়ারম্যান আব্দুল মোমিন, ফরিজ উদ্দিন, ইসলাম উদ্দিন, সাব্বির আহমেদ শাবলু, আব্দুল মুনিম, ফখরুল ইসলাম, মহিমা খাতুন, সুলতান হায়দার, কবির আহমদ, মকসুদ আহমদ, লিমন জামান, যুক্তরাষ্ট্র প্রবাসী ইবাদুর রহমান, সুমন আহমদ, রেজওয়ান শিবলু, সুহেদ আহমদ, জয়নুল হক, ইমরুল হোসেন, শামীম আহমেদ, কামাল উদ্দিন, আবির ইসলাম, নোহা রহমান, ফারহাত বাছির।

ঢাকা দক্ষিণের কৃতি সন্তান জোবায়ের খান মিলন সাফরন ওয়াল্ডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়ায় ও রোদার ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাবেক মেয়র আবুল কালাম আজাদকে অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

অত‍্যন্ত আন্তরিকতার সাথে উপস্থিত সকলেই আগামীর পথচলায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা কর্তৃক গৃহিত মানবতার কল‍্যানে গৃহিত সকল পদক্ষেপে ঢাকা দক্ষিণবাসী ও সংগঠনের সকলের সর্বাত্মক সহযোগিতা অতীতের মতোই অব‍্যাহত থাকবে এই আশাবাদ ব‍্যক্ত করেন।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০