শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাজ্যের ১৩ বিমানবন্দরে শিশুদের পাসপোর্ট নিয়মে পরিবর্তন

সাইফ হাসান,লন্ডন   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাজ্যের ১৩ বিমানবন্দরে শিশুদের পাসপোর্ট নিয়মে পরিবর্তন

যুক্তরাজ্যের ১৩টি প্রধান বিমানবন্দরে পরিবারের সঙ্গে ভ্রমণ করা শিশুদের জন্য পাসপোর্ট পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে আট ও নয় বছর বয়সী শিশুরাও বড়দের সঙ্গে স্বয়ংক্রিয় ই-গেট ব্যবহার করতে পারবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে প্রায় ১৫ লাখ শিশু দ্রুততম সময়ে সীমান্ত পার হতে পারবে। একই সঙ্গে নির্ধারিত বিমানবন্দরগুলোতে যাত্রীদের দুর্ভোগ কমাতে সম্পূর্ণ স্পর্শবিহীন বা কন্ট্যাক্টলেস সুবিধাও চালু করা হচ্ছে।

নতুন এই নিয়মের আওতায় আট ও নয় বছর বয়সী যেসব শিশুর উচ্চতা অন্তত ১২০ সেন্টিমিটার, তারা বড়দের সঙ্গে নিয়ে বিমানবন্দরে ই-গেট ব্যবহার করতে পারছে। এর আগে দশ বছরের কম বয়সীদের জন্য স্বয়ংক্রিয় এই গেট ব্যবহারের সুযোগ ছিল না, ফলে পরিবারগুলোকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ বুথে পাসপোর্ট যাচাই করতে হতো। গত জুলাই থেকে যুক্তরাজ্যের ১৩টি প্রধান বিমানবন্দরের ২৯০টিরও বেশি ই-গেটের পাশাপাশি প্যারিস ও ব্রাসেলসের বিশেষ চেকপয়েন্টেও এই সুবিধা চালু হয়েছে।

যুক্তরাজ্যের অভিবাসন ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী মাইক ট্যাপ এ বিষয়ে জানান, ছোট শিশুদের সঙ্গে নিয়ে ভ্রমণ করা অভিভাবকদের জন্য সবসময়ই বেশ ঝক্কির। তবে ই-গেটের আওতা বাড়ানোয় পরিবারগুলো এখন কোনো ভোগান্তি ছাড়াই অত্যন্ত দ্রুত বাড়ি ফিরতে পারছে। তিনি উল্লেখ করেন, এতে যাত্রীদের গুরুত্বপূর্ণ সময় যেমন বাঁচবে, তেমনি দেশের সীমান্ত সুরক্ষাও পুরোপুরি বজায় থাকবে।

এ ছাড়া একই বিমানবন্দরে যাত্রীদের জন্য সম্পূর্ণ কন্ট্যাক্টলেস বা স্পর্শবিহীন প্রযুক্তি চালুর ঘোষণাও দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আওতায় যাত্রীদের গেটে আর পাসপোর্ট স্পর্শ বা স্ক্যান করতে হবে না, শুধু বায়োমেট্রিক ক্যামেরায় ছবি মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে দেওয়া হবে। ২০২৭ সালের শুরুর দিকে এই অত্যাধুনিক প্রযুক্তি সব ই-গেটে পুরোপুরি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০