শিরোনাম >>
শিরোনাম >>

রাঁধুনীর পৃষ্ঠপোষকতায় সিলেটে উদযাপিত হলো আন্তর্জাতিক শেফ দিবস

নাজির হোসেন,সিলেট   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঁধুনীর পৃষ্ঠপোষকতায় সিলেটে উদযাপিত হলো আন্তর্জাতিক শেফ দিবস

রাঁধুনীর পৃষ্ঠপোষকতায় ‘বিশ্বজুড়ে একদিন, আমাদের গর্বের দিন’ প্রতিপাদ্যে সিলেটে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শেফ দিবস ২০২৬। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, রান্নাবিষয়ক পরামর্শ ও কুইজ প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন সিলেট বিভাগের পাঁচ শতাধিক শেফ ও রন্ধনশিল্পী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নগরীর মির্জাজঙ্গল এলাকার একটি কনভেনশন সেন্টারে শেফস অ্যান্ড কুকস অব সিলেট ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে কনভেনশন সেন্টার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কনভেনশন সেন্টারে এসে শেষ হয়। পরে শেফদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। এতে রান্নার বিভিন্ন কৌশল, খাবারের মান বজায় রাখা এবং রন্ধনশিল্পের উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে রান্নায় ব্যবহৃত দেশের স্বনামধন্য ব্র‍্যান্ড রাঁধুনী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিভিন্ন পণ্য নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড গত ২৫ বছর ধরে গুণগত মান, আস্থা ও বিশ্বাসযোগ্যতা বজায় রেখে তাদের যাত্রা অব্যাহত রেখেছে।শেফদের সঙ্গে রাঁধুনী ব্র্যান্ডের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও শেফরা রাঁধুনীর সঙ্গে আস্থা ও বিশ্বাসের এই সম্পর্ক বজায় রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।

এদিকে, দেশের জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র শীর্ষ প্রতিযোগী অভিরূপ কুমার সিং বলেন, শেফদের প্রতিভা বিকাশ ও নিজেদের পরিচিতি তুলে ধরার জন্য ‘সেরা রাঁধুনী’ দেশের অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও সৃজনশীলভা তুলে ধরার সুযোগ রয়েছে। তিনি শেফদের ‘সেরা রাঁধুনী’তে অংশ নিয়ে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে পাঁচ শতাধিক শেফের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়।পুরো অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল রাঁধুনী ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০