রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

সোহেলী হাসান   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

টলিউড অভিনেতা জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায় অভিনয়ের পর প্রায় দুই বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে দীর্ঘ বিরতি শেষে এবার আবারও নিয়মিতভাবে ফিরছেন তিনি। সম্প্রতি একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিম জানান, আগামী বছরই নতুন কাজ নিয়ে সিনেমা হলে দেখা যাবে তাকে। নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালকে ক্যারিয়ারের কামব্যাকের বছর হিসেবে দেখছেন।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলোর বিস্তারিত জানাতে আপত্তি রয়েছে তার। তিনি জানান, শিগগিরই এসব কাজ সম্পর্কে দর্শকরা জানতে পারবেন। এ ছাড়া মিমের হাতে আরও কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের প্রস্তাব ও প্রস্তুতি রয়েছে, যা ধাপে ধাপে সামনে আসবে বলে জানিয়েছেন।

দীর্ঘ বিরতির কারণ জানাতে গিয়ে এ অভিনেত্রী বলেন, গত দুই বছর পর্দায় দেখা না গেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। ভালো গল্প ও মানসম্মত প্রজেক্টের অপেক্ষায় সময় নিয়েছি। এখন সেই অপেক্ষার ফল মিলতে শুরু করেছে। মিম জানিয়েছেন, আগামী মাসেই তার নতুন কাজগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বড় পর্দায় অনুপস্থিত থাকলেও, এ সময়ে ব্র্যান্ড ইভেন্ট ও প্রমোশনাল কার্যক্রমে সক্রিয় ছিলেন।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০