রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন একাধিক গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন – আঁখি আলমগীর

বিনোদন প্রতিবেদক   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন একাধিক গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন – আঁখি আলমগীর

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। তিন দশকেরও বেশি সময় ধরে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। বিশেষ করে স্টেজে তার তুলনা কেবল তিনিই। ক্যারিয়ারে প্লে-ব্যাক ও অডিও অ্যালবাম মিলিয়ে ধারাবাহিকভাবে বেশ কিছু জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নতুন বছরে যেন আরও নতুন উদ্যমে কাজ করে চলেছেন এ শিল্পী। বছর জুড়েই তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। গত বছরের ডিসেম্বর মাস জুড়েও তাই হয়েছে। টানা শো নিয়ে ব্যস্ততা গেছে তার। এদিকে, চলতি বছরের শুরু থেকেই গান নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন। জানালেন, শোক দিবস উপলক্ষে তিনদিন বিরতি দেয়ার পর শো শুরু করছেন তিনি। দেশের শোয়ের বাইরে ৬ই জানুয়ারি মালয়েশিয়ায় শো রয়েছে তার। সেখান থেকে উড়ে দেশে ফেরার পর রমজানের আগ পর্যন্ত টানা ব্যস্ততা রয়েছে তার শোয়ের। আঁখি আলমগীর বলেন, আলহামদুলিল্লাহ্, ভালো চলছে শো। ডিসেম্বর জুড়ে কাজ করেছি। তবে সামাজিক মাধ্যমে হয়তো ছবি শেয়ার করি কম। জানুয়ারির শুরু থেকে রমজানের আগ পর্যন্ত আসলে শোয়ের এই ব্যস্ততাটা থাকবে। এর পাশাপাশি নতুন একাধিক গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানালেন আঁখি। নতুন বছরের বিভিন্ন সময় সেগুলো প্রকাশ হবে।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০