মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন ধারাবাহিক দিয়ে মৌসুমী হামিদের নতুন বছর শুরু

বিনোদন প্রতিবেদক   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন ধারাবাহিক দিয়ে মৌসুমী হামিদের নতুন বছর শুরু

২০২৫ সালকে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন বছর ২০২৬। নানা আনুষ্ঠানিকতার মধ্যো দিয়ে বরণ করে নেয়া হয় নতুন বছরকে। টেলিভিশন গুলোতেও থাকে নানা আয়োজন। সেই ধারাবাহিকতায়, এবার, ১ জানুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে প্রচারিত হবে এটি। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।

উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে বিশ্বাস এবং সরদার পদবীর দুই পরিবারের পাশাপাশি বাস। প্রভাবশালী পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশী সুলভ কোন আচরণ। বরং বছরের পর বছর ধরে দুই পরিাবরের মধ্যে চলে আসছে চরম বৈরীতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক বাড়ীর যে কোন প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্যে আনন্দের অনুষঙ্গ। শুধু তাই নয়, উভয় পরিবারের সদস্যদের সবসময় চেষ্টা থাকে যে কোন দূর্বলতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা। দুই পরিবারের দ্বন্দটা এমন একটা অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতেও তারা পিছু পা হয় না।

তাদের প্রতিযোগিতা ও পরস্পরকে ঘায়েল করার কৌশলে নানা ধরণের ঘটনার অবতারণা হয়, যা গ্রামের মানুষ উপভোগ করে। তবে কখনো কখনো তা বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করে। আর এই দুই পরিবারের দ্বন্দকে পুঁজি করে কিছু মানুষ সুবিধাও নেয়। তাদের দ্বন্দ জিইয়ে রাখতে নানাভাবে ইন্ধনও দিয়ে থাকে। দুই পরিবারের প্রতিযোগিতা নানারকম কৌতুকপূর্ণ ঘটনার জন্ম দেয়। আবার কখনো বেদনাদায়ক ঘটনাও ঘটে। এসব চালচিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় নাটকটিতে।

পরিচালক সকাল আহমেদ বলেন, আমাদের গ্রামীণ সমাজের চিরচেনা একটি রূপ উঠে আসবে এই নাটকে। দু’টি পরিবারের দ্বন্দের মধ্য দিয়ে সমাজের নানা অসঙ্গতি যেমন তুলে ধরা হবে তেমনই মানবিক ও সুন্দর বার্তাও থাকবে। আশা করি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০