আয়সা আখতার,নিউইয়র্ক | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আন্দোলন করেছে জামায়াত।শনিবার ২৫ অক্টোবর আমেরিকার বাফেলের একটি হোটেলে বাংলাদেশি আমেরিকান কমুনিটি অব বাফেলা কর্তৃক জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. খালিদুজ্জামান বলেন, প্রবাসী বাংলাদেশি নাগরিকরা বরাবরই বৈষম্যের স্বীকার হয়ে আসছে। যারা যখন ক্ষমতায় এসেছে, তারাই প্রবাসীদের ব্যবহার করেছে, কিন্তু তাদের ন্যায্য অধিকার দেয়নি। জামায়াত আগামী দিনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে প্রবাসীদের সকল অধিকার রক্ষাকে প্রধান দায়িত্ব হিসাবে গ্রহণ করবে।তিনি প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভোটার হওয়ার আহবান জানান। এ সময় ঢাকা-১৭ আসনের প্রবাসী নাগরিকসহ সকল প্রবাসীদের দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবানও জানান ডা. এসএম খালিদুজ্জামান।



