রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যতটুকু জানা গেছে,সেটা নিয়েই খুশি থাকতে হবে – শুভশ্রী

বিনোদন প্রতিবেদক   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যতটুকু জানা গেছে,সেটা নিয়েই খুশি থাকতে হবে – শুভশ্রী

টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ গত বছর আগস্টে মুক্তি পেয়েছিল। ২০১৫ সালে সিনেমাটির শুটিং হলেও এতদিন নানা কারণে সেটি মুক্তি পায়নি। এরপর শুভশ্রী ও দেবকেও আর একসঙ্গে কোনো সিনেমায় কাজ করতে দেখা যায়নি। তাই প্রায় ১০ বছর পর সেই জুটির সিনেমা সবার মধ্যে অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল। এ তারকা জুটিকে একসঙ্গে সিনেমাটির প্রচার করতেও দেখা যায়।

তারা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। শুধু তাই নয়, নৈহাটির বড়মার মন্দিরে পূজাও দিতে যান একসঙ্গে। সবটাই দেব-শুভশ্রী ফ্যানদের জন্য একটা স্বপ্নের মতো ছিল। কিন্তু তারপর হঠাৎ করেই সেই ভালোলাগা-মন্দলাগার ছন্দপতন। সেই সময় দেব এক সাক্ষাৎকারে বলেছিল— শুভশ্রী দুই সন্তানের মা, তাই তার মুখের সারল্য হারিয়ে গেছে। দেবের মুখে এমন কথা শুনে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। এরপর দেবের সেই কথার পাল্টা জবাবও দেন শুভশ্রী। পাল্টা যুক্তি দেন দেব। আর সবটা মিলিয়ে বেশ জলঘোলা হয়।

আবার একসঙ্গে কোনো সিনেমা দেখার আশা দেব-শুভশ্রী অনুরাগীরা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন। কিন্তু এর মাঝেও শুভশ্রীকে নানা অনুষ্ঠানে বলতে শোনা যায়, তিনি যদি ভালো চিত্রনাট্য পান, তাহলে অবশ্যই দেবের সঙ্গে কাজ করবেন। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে আবার একসঙ্গে দেখা যায় তাদের। সেখান থেকে অনেকেই আন্দাজ করেন, তাদের মধ্যকার সমস্যা দূর হয়েছে। আর দেবও এক সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দেন। সম্প্রতি নতুন বছরে তাদের একসঙ্গে সিনেমার ঘোষণা যে দারুণ চমক, তা আর বলার অপেক্ষা রাখে না।

নতুন বছরের শুরুতেই একের পর এক বড় চমক দিয়ে চলেছেন দেব। আর সব থেকে বড় যে চমক দিয়েছেন তিনি, তা হলো— চলতি বছরের পূজায় আবার শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে পর্দায় ফিরছেন তিনি। আবার পর্দায় ম্যাজিক হতে চলেছে। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

অভিনেত্রী বলেন, এখন আমরা কিছু বলব না। এখন আমরা বাকিদের রিঅ্যাকশন উপভোগ করতে চাই। এখন আর বেশি কিছু বলা যাবে না। যতটুকু জানা গেছে, সেটা নিয়েই খুশি থাকতে হবে।

তিনি বলেন, আসলে আমি, দেব— আমরা সবাই সাক্ষী থেকেছি ১০ বছর পর আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে আমরা কত মানুষের ভালোবাসা পেয়েছিলাম। ‘ধূমকেতু’ মুক্তির পরও যে ভালোবাসা পেয়েছিলাম, তা থেকে আমরা অবশ্যই বিশ্বাস করি যে, মানুষ আমাদের খুবই ভালোবাসে।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০