বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
সাপ্তাহিক ভোরের সিলেট এর উপদেষ্টা সম্পাদক লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য

সাংবাদিক শাহান চৌধুরী নর্থ ইংল্যান্ড কমিউনিটি ফোকাস এওয়ার্ডে ভূষিত

নর্থইষ্ট প্রতিবেদক   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক শাহান চৌধুরী নর্থ ইংল্যান্ড কমিউনিটি ফোকাস এওয়ার্ডে ভূষিত

ব্রিটেনের সর্ব বৃহৎ বাংলাদেশি সাংবাদিকের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এডওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য নর্থ ইংল্যান্ড কমিউনিটি ফোকাস এওয়ার্ডে ভূষিত করা হয়েছে সাংবাদিক শাহান চৌধুরী।গত রবিবার লন্ডনের ইম্প্রেশন হলে জাঁকজমকপুর্ন অনুষ্ঠানের মাধ্যমে এ এওয়ার্ড তুলে দেওয়া হয়েছে।
শাহান চৌধুরী ১৯৯১ সালে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনের পর ১৯৯৩ সালে সিলেটের সংবাদপত্র  দৈনিক জালালাবাদ ও জাতীয় সংবাদপত্র  দৈনিক দিনকালের বড়লেখা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার যাত্রা শুরু। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন । (২০০০ সালে সিলেট প্রেস ক্লাবের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হন)। ২০০১ সালে ব্রিটেনে চলে আসি এবং ২০০২ সালে বৃটেনের জনপ্রিয় বাংলা সংবাদপত্র সাপ্তাহিক পত্রিকায়  লেখালেখি শুরু করেন। ২০০৫ সালে তৎকালীন টেলিভিশন বাংলা টিভির নিউকাসেল প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে বাংলা টিভি বন্ধ হয়ে গেলে ২০১৪ সালে বৃটেনের বাংলাদেশীদের সর্বাধিক জনপ্রিয় টিভি “চ্যানেলএস” টেলিভিশনে নর্থইষ্ট প্রতিনিধি হিসাবে কাজ শুরু করেন। যেখানে নর্থের শহর মিডিলস ব্রা স্যান্ডারল্যান্ড, নিউকাসেল কারলাইল এমনকি অনেক সময় স্কটল্যান্ডের এডিন ব্রার নিউজ কাভার করে আসছেন ।পাশাপাশি তিনি বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক দিনকাল পত্রিকার ইংল্যান্ড প্রতিনিধি হিসাবেও কর্মরত আছেন এবং সাপ্তাহিক ভোরের সিলেট পএিকার উপদেষ্টা সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাব এর সদস্য।টেলিভিশনে কাজ করা অবস্থায় তিনি প্রায় ১০০০ এরও বেশি রিপোর্ট করেছেন।
নিউকাসেল তথা নর্থ ইস্টের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে ধারাবাহিক রিপোর্ট,কমিউনিটির ন্যাশনাল ইস্যু, ঐতিহাসিক নিউ ক্যাসেল মেয়র এচিভমেন্ট , কারলাইল মেয়র এচিভমেন্ট,সান্ডারল্যান্ড মেয়র এচিভমেন্ট, নতুন প্রজন্মের সন্তানদের এচিভমেন্টের উপর রিপোর্ট বিশেষ রিপোর্ট করেছেন। এ ছাড়াও নিউ কাসেলের ও নর্থের বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়নে সিরিজ নিউজ ছাড়াও ২০১২ সাল থেকে শুরু হওয়া নিউকাসেল এক্সিবিশন পার্কের ঈদ ইন দা পার্ক স্থানীয় কমিউনিটির এচিভমেন্ট কার্যক্রম উপর প্রতিবেদন করে তাদেরকে বৃটেনের বুকে পরিচয় করিয়ে দিয়েছেন । বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা উপর নিয়মিত সোশ্যাল মিডিয়ায় যুক্ত থেকে যুগের সাথে তাল মিলিয়ে মিডিয়ায় নিজস্ব ফেসবুক চ্যানেল ডি নিউজে নিয়মিত কাজ করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০