মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

স্টারমারের পদত্যাগের কোনো পরিকল্পনা নেই- ডেভিড ল্যামি

নিউজ ডেস্ক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্টারমারের পদত্যাগের কোনো পরিকল্পনা নেই- ডেভিড ল্যামি

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন না। তিনি কবে দায়িত্ব ছাড়বেন সে বিষয়ে কোনো সময়সূচিও নির্ধারণ করেননি। সোমবার (১৮মে)এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিসভায় স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী ডেভিড ল্যামি। পাশাপাশি তিনি জল্পনা-কল্পনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
এর আগে স্টারমারের সহযোগীরা ইঙ্গিত দিয়েছিলেন, আগামী মাসে অনুষ্ঠিতব্য মেকারফিল্ড আসনের উপনির্বাচনে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম যদি জয়ী হন তবে স্টারমার পদত্যাগে রাজি হতে পারেন। তবে ল্যামি বলেছেন, এখনো এ ধরনের কোনো পরিকল্পনা নেই।
ডেভিড ল্যামি যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী। স্কাই নিউজকে তিনি বলেছেন,আমি বিষয়টি পরিষ্কার করে বলতে চাই- কিয়ার স্টারমার আমার দেখা সবচেয়ে ধৈর্যশীল একজন মানুষ। গত রোববার (১৭ মে)তাঁর সঙ্গে আমার দুই বার কথা হয়েছে। তাঁর লড়াইয়ের অভিজ্ঞতা আছে। তাই দায়িত্ব ছাড়ার কোনো সময়সূচি দেওয়া হচ্ছে না।
ল্যামি আরো বলেন,বর্তমানে আমাদের প্রধান কাজ হলো সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া। এই মুহূর্তে নেতৃত্বের কোনো প্রতিযোগিতা নেই। জনগণের জন্য কাজ করার ব্যাপারে তিনি (স্টারমার) প্রতিশ্রুতিবদ্ধ।
মেকারফিল্ড আসনে লেবার পার্টির এমপি জশ সাইমনস সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেখানে অ্যান্ডি বার্নহ্যাম দলীয় মনোনয়ন পাবেন বলে ধারণা করা হচ্ছে। মূলত বার্নহ্যাম যাতে পার্লামেন্টের সদস্য হতে পারেন সেজন্যই জশ সাইমনস পদত্যাগ করছেন। ধারণা করা হচ্ছে, এই উপনির্বাচনে ডানপন্থী দল ‘রিফর্ম ইউকে’ বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। তবে বার্নহ্যাম যদি জয়ী হন তাহলে লেবার পার্টির নেতা বাছাইয়ের লড়াইয়ে তিনি হতে পারেন বড় প্রার্থী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০