শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
যুক্তরাজ্যে ২০০৯ এর পর জন্ম নেওয়া কেউ

জীবনে সিগারেট কিনতে পারবে না

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবনে সিগারেট কিনতে পারবে না

একটি ঐতিহাসিক তামাক ও ভেপ বিল যুক্তরাজ্যের সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধূমপান কার্যত নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বিবিসির।নতুন আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ জীবনে কখনোই সিগারেট কিনতে পারবে না। অর্থাৎ, একটি ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ গড়ে তোলাই এই আইনের মূল লক্ষ্য। সংসদের দুই কক্ষ কমন্স ও লর্ডস এই বিলের চূড়ান্ত খসড়ায় একমত হয়েছে। রাজকীয় অনুমোদন পেলেই সরকার তামাক, ভেপিং ও নিকোটিনজাত পণ্যের স্বাদ, প্যাকেট এবং বিক্রয় নিয়ন্ত্রণে নতুন ক্ষমতা পাবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ধূমপান যুক্তরাজ্যে প্রতিরোধযোগ্য মৃত্যু, পঙ্গুত্ব ও নানা রোগের অন্যতম প্রধান কারণ। এই ঝুঁকি কমাতেই সরকার এমন কঠোর পদক্ষেপ নিয়েছে।

নতুন আইনে শিশু বহনকারী গাড়ি, খেলার মাঠ, স্কুলের আশপাশ এবং হাসপাতালের বাইরে ভেপিং নিষিদ্ধ করা হয়েছে। তবে যারা ধূমপান ছাড়তে চান, তাদের জন্য হাসপাতালের বাইরে নির্দিষ্ট জায়গায় ভেপিংয়ের সুযোগ রাখা হয়েছে। ব্যক্তিগত জায়গা, যেমন বাড়ি বা কিছু খোলা জায়গা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই পদক্ষেপকে দেশের স্বাস্থ্যের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়া লর্ডসে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন বলেন, এটি এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্যোগগুলোর একটি। এটি দীর্ঘ মেয়াদে  মানুষের জীবন রক্ষা করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০