মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন,নোংরামি শুরু হয়েছে

সিলসিলা অয়   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন,নোংরামি শুরু হয়েছে

সম্প্রতি একটি পোশাক আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে নজর কেড়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এদিন তার পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে এমনটাই চোখে পড়ছে। অনুষ্ঠানে পোশাকের পছন্দ থেকে শুরু করে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।

ইন্ডাস্ট্রিজের তিক্ততা নিয়ে কথা বলেন অপু বিশ্বাস বলেন, আসলে আমি ২০০৭-২০০৮ এ যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন একটা ফুল ফেইজের চলচ্চিত্র আপনারা দেখেছেন এবং সেখান থেকেই কিন্তু আপনারা আমার ভক্ত হয়েছেন। এরপর একটা সময়ে, ২০১৬ তে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি। পক্ষ-বিপক্ষ থাকবে। বলিউডে নেই? হলিউডে নেই? টলিউড তো পাশেই। সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। কিন্তু এটা (ঢালিউড) ডাস্টবিন ছাড়া কিছুই না।

অপু বিশ্বাস নিজের পছন্দের রঙ নিয়ে বলেন, তিনি সবসময় হালকা রঙের পোশাক বেশি পছন্দ করেন। যদিও তার অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমার সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় হালকা রঙই এগিয়ে বলে জানান তিনি।

নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করেন এই নায়িকা। বলেন, লেহেঙ্গা পরেছিলাম, রঙ ছিল হালকা। তবে ব্লাউজটি ছিল রঙিন। শাকিব খানের পছন্দে এই পোশাক কি না- এমন প্রশ্নের জবাবে হেসেই উত্তর দেন অপু। বলেন, এটা আমি আসলে জানতাম না। আমি যখন দেখেছি, তখন মনে হয়েছে সে হয়তো পছন্দ করেছে।

ব্যক্তিগত ব্যবসার প্রসঙ্গেও কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, মালিক হিসেবে তিনি পার্লারে গিয়ে নিজে কাউকে ফেসিয়াল করান না বা সরাসরি সার্ভিস দেন না। তবে তার প্রতিষ্ঠানে কয়জন ফেসিয়াল করালেন বা কী হচ্ছে, সে বিষয়ে তিনি পূর্ণ খবর রাখেন।

অপু বিশ্বাস বলেন, আমার পার্লারে গিয়ে নিশ্চয়ই আমি সার্ভিস দিই না, কাউকে ফেসিয়াল করাই না। বাট আই নো যে আমার ফেসিয়াল কয়জনের হয়েছে। তো এরকম অশিক্ষিতের মত অনেকেই আসলে উত্তর দিয়ে বসে। তো ঐ জায়গা থেকে আমি বলব যে আমি সোশ্যাল মিডিয়া ওভাবে দেখা হয় না, আমি বরাবরও বলে আসছি এখনও বলছি। বাট আমি যত খবর পাই, শুনি, ডিসিশন দেই, বলি এভাবেই।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০