শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

আলি আকবর,ঢাকা   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ৭ম আন্তর্জাতিক সম্মেলন ICIS ২০২৫। শনিবার ২৫ অক্টোবর  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি ও ইসলামী দৃষ্টিকোণে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তিকরণ বিষয়ক এই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি IOU দ্য গাম্বিয়া।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ ও প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক, IOU-এর ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান ও রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের নিয়াজ রহিম।

অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন IOU-এর আচার্য প্রফেসর ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ ইমাদুর রহমান। ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ড. মো. মুশাররফ হোসেন। এ ছাড়া দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা বিভিন্ন টেকনিক্যাল ও প্যারালাল সেশনে গবেষণা উপস্থাপন করেন।

এ ছাড়া সম্মেলনের কনভেনার ছিলেন প্রফেসর ড. শফিকুর রহমান, কো-কনভেনার ড. আবু বিন ইহসান এবং কো-অর্ডিনেটর প্রফেসর ড. আফরোজা বুলবুল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষদিকে আয়োজক কমিটি অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০