বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো IEEE BECITHCON 2025

নজরুল ইসলাম,ঢাকা   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো IEEE BECITHCON 2025

ইস্টার্ন ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৪র্থ IEEE Conference on Biomedical Engineering, Computer and Information Technology for Health (BECITHCON) 2025 সম্মেলন।২৯ নভেম্বর শনিবার ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ সম্মেলনে গবেষণা উপস্থাপন, আলোচনা, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ছিল।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিস্টিংগুইশড প্রফেসর ড. এম. এম. শহিদুল হাসান।

আরও বক্তব্য দেন দেশের বরেণ্য শিক্ষাবিদ ও IEEE নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, অধ্যাপক ড. শাইখ এ. ফাত্তাহ এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন সম্মেলন কমিটির চেয়ারম্যান এবং ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। বক্তারা স্বাস্থ্য প্রযুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং উদ্ভাবনী গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

আন্তর্জাতিক কী-নোট বক্তাদের অনলাইন উপস্থাপনা সম্মেলনে তিনজন আন্তর্জাতিক কী-নোট স্পিকার অনলাইনে বক্তব্য প্রদান করেন।ড. মো. তৌহিদুল ইসলাম, Assistant Professor, Stanford University—“Next-Generation AI for High-Dimensional Biomedical Data” বিষয়ে উচ্চমাত্রিক বায়োমেডিক্যাল ডেটায় ব্যাখ্যাযোগ্য এআই–এর সম্ভাবনা তুলে ধরেন।

ড. রোশান জয় মার্টিস, Manipal Institute of Technology—“Intelligent Processing of Biomedical Signals” শীর্ষকে বায়োমেডিক্যাল সিগন্যাল প্রক্রিয়াজাতকরণে উদ্ভাবনী প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা ব্যাখ্যা করেন।

ড. আশির আহমেদ, Kyushu University—“Digital Transformation for Healthcare Productivity” প্রবন্ধে পোর্টেবল হেলথ ক্লিনিক, এআই-চালিত ট্রায়াজ এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

দিনব্যাপী প্যারালাল সেশনগুলোতে গবেষকরা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্মার্ট হেলথ সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান মেডিক্যাল প্রযুক্তি ও ডিভাইস সংক্রান্ত তাদের গবেষণা উপস্থাপন করেন।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০