সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

এবার বাদ পড়লেন পপিও

সুসিলা গুপ্তা,ঢাকা   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার বাদ পড়লেন পপিও

২০১৮ সালে ফেরদৌস ও পপিকে জুটি করে শুরু হয়েছিল ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ। আরিফুর জামান আরিফ পরিচালিত এই সিনেমাটিতে মাত্র দু’দিন কাজ করেছিলেন ফেরদৌস ও পপি। এরপর ফেরদৌস রাজনীতিতে জড়িয়ে পড়েন। অপরদিকে পপি চলে যান আড়ালে। এর পর সাত বছরের অপেক্ষা।মাস দুয়েক আগে পরিচালক আরিফ জানিয়েছিলেন সিনেমা থেকে ফেরদৌসকে বাদ দেওয়া হয়েছে। এবার জানালেন পপিকেও বাদ দিয়েছেন তিনি। তবে তাদের জায়গায় কারা যুক্ত হচ্ছেন সে বিষয়ে কিছুই বলেননি পরিচালক।

বাংলাদেশের খবরকে আরিফ জামান বলেন,কোনো কুল-কিনারা না পেয়েই তাদেরকে সিনেমা থেকে বাদ দিতে হচ্ছে। অনেক তো অপেক্ষা করলাম। আর কতো! নতুন কাদেরকে যুক্ত করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে আরিফ বলেন,এই মুহূর্তে জানাতে চাচ্ছি না।পরিকল্পনা এখনো শেষ হয়নি। আশা করছি শিগগিরই জানাতে পারব।

নতুন করে কবে নাগাদ শুটিং শুরু হবে জানতে চাইলে আরিফ জামান বলেন, নতুন বছরের (২০২৬) ১৬ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। এদিন বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী, কালজয়ী উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যাযয়ের ৮৮ তম মৃত্যুবার্ষিকী। এই দিনটিতেই চূড়ান্ত ঘোষণার মাধ্যমে শুটিং শুরু হবে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির।সেই সঙ্গে পরিচালক জানালেন,চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন দর্শনের আলোকে নির্মিত হচ্ছে। এতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০