বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ার ঘরে একটু আগেই এল পয়লা বৈশাখ

বিনোদন প্রতিবেদক   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জয়ার ঘরে একটু আগেই এল পয়লা বৈশাখ

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন পুরো দেশ। পয়লা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানা আয়োজন কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবের আমেজে মেতেছেন তারকারাও। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে জয়া আহসান জানান তার ঘরে বৈশাখ যেন একটু আগেই এসে গেছে। জয়া জানান পয়লা বৈশাখ তাদের ঘরে একটু আগেই এসে যায় এবং গতকাল ছিল সেই উৎসব।

উৎসবের বর্ণনায় অভিনেত্রী জানান নিজ হাতে মাখা পান্তা ইলিশ ও সঙ্গে একরাশ বাঙালিয়ানা ছিল সেখানে। এ ছাড়া ছিল বেলুন শুটার ফরচুন টেলার হাওয়াই মিঠাই মুড়ি মাখা ও পিঠাপুলি যা সব মিলিয়ে যেন এক ঘর ভর্তি আনন্দ আয়োজন ছিল।সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সেসব ছবিতে জয়ার সঙ্গে দেখা যায় চঞ্চল চৌধুরী শরিফুল রাজ সুনিধি নায়েকসহ অনেককেই।

সব শেষে জয়া তার এই উদযাপনকে বিশৃঙ্খল আনন্দ বলে আখ্যা দেন। তিনি জানান এটি তাদের নিজের মতো একটুখানি বিশৃঙ্খল আনন্দ ও এক ঘরভরা বাঙালিয়ানা।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০