শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাবিদ-এর নতুন সিজন শুরু হচ্ছে

বিনোদন প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাবিদ-এর নতুন সিজন শুরু হচ্ছে

বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। শনিবার (২৭ জুন)  থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।

নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ বাংলা চর্চা আরও বিস্তৃত করার প্রত্যয়ে ২০১৭ সাল থেকে চায়ের ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর আয়োজন করে আসছে রিয়েলিটি শো বাংলাবিদ। এই প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আটটি বিভাগীয় শহর ও কুমিল্লায় অডিশনের মাধ্যমে বাছাই করা শিক্ষার্থীরা স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতা করবে। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে ১০ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকার মেধা বৃত্তি পাবে। শীর্ষ দশ প্রতিযোগী পাবে ল্যাপটপ, বই ও বইয়ের আলমারি।

বাংলাবিদ-এর সপ্তম সিজন উপলক্ষে গতকাল একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এবারের আয়োজনে বিচারকের আসনে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ভাষাবিদ তারিক মনজুর, কথাসাহিত্যিক আনিসুল হক এবং অভিনেত্রী ও নির্দেশক ত্রপা মজুমদার।

মোট ২১ পর্বে এ প্রতিযোগিতা সম্প্রচার করা হবে চ্যানেল আইয়ে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০