সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

১২০ রানে এগিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১২০ রানে এগিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

চতুর্থ দিনের প্রথম সেশনে সোয়া দুই ঘণ্টায় খেলা হয়েছে ১৯.১ ওভার, বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তুলেছে ৮৬ রান। লাঞ্চ বিরতি ঘোষণা দিলেন দুই আম্পায়ার।প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত করেছে ২ উইকেটে ৯৩। সব মিলিয়ে বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে আছে।

বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ২৩ রানের মধ্যেই হারায় দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলামের উইকেট। মাহমুদুল ৫ রান করে আব্বাসের বলে এলবিডব্লিউ আর সাদমান ১০ রান করে হাসানের বলে ক্যাচ তুলে আউট হন।

দিনের প্রথম ঘণ্টার ওই ধাক্কা সামলে বাংলাদেশের লিড এক শর দিকে নিয়ে গেছেন নাজমুল ও মুমিনুল। প্রথম ইনিংসে ১৭০ রানের জুটি গড়া এ দুজন দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৭০ রান যোগ করে অবিচ্ছিন্ন। মুমিনুল ৮২ বলে ৩৭ আর নাজমুল ৫৭ বলে ৩৪ রানে ব্যাট করছেন।

কত রান নিরাপদ হতে পারে বাংলাদেশের জন্য?

অনেকের মনে প্রশ্ন আসতে পারে, পাকিস্তানকে কত রানের লক্ষ্য দিলে ‘নিরাপদ’ থাকবে বাংলাদেশ? মেহেদী হাসান মিরাজ গতকাল বলেছিলেন তিন শ রানের কথা।পরিসংখ্যান বলছে, মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি কেউ তাড়া করতে পারেনি। ২০১০ সালে ওই রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এর বাইরে দেড় শর বেশি রান তাড়া হয়েছে একবারই— ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২০৫ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ তিন বার যথাক্রমে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১৩৮, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ১৩৯ আর দক্ষিণ আফ্রিকা ১০৯ রান করে জিতেছিল।

সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ২১ ওভারে ৯৩/২ (মুমিনুল ৩৭*, নাজমুল ৩৪*; হাসান ১/১২) ও ৪১৩। পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০