মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার শুরু-আইনমন্ত্রী

ঢাকা ব্যুরো   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার শুরু-আইনমন্ত্রী

আগামী ১ জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।সোমবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন,১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই বিচার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ২৪ ঘণ্টার মধ্যেই আসামি জবানবন্দি দিয়েছে। আমরা বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ লক্ষ্যে ঈদের ছুটির মধ্যেও সংশ্লিষ্ট আদালত খোলা রাখার বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঝিনাইদহে এনসিপির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,বিষয়টিকে এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, তা কেউ কামনা করে না এবং সেটি শোভনীয়ও নয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা, কৃষকদলের সভাপতি মোকাররম হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

এর আগে সভায় জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘জুলাই সনদকে সবচেয়ে বেশি ধারণ করছে বিএনপি। সনদ বাস্তবায়নে দাঁড়ি, কমা, সেমিকোলনসহ ধাপে ধাপে এগিয়ে যাওয়া হচ্ছে।

পরে তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনারি মাঠ প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০