বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
জেলা ও দায়রা জজ আদালতে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন

সিলেটে ১০ মাসে ৩৭৭৫ দেওয়ানি মামলা নিষ্পত্তি

সিলেট ব্যুরো   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে ১০ মাসে ৩৭৭৫ দেওয়ানি মামলা নিষ্পত্তি

সিলেটে জেলা ও দায়রা জজ আদালতে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী।সম্মেলনে সিলেটের বিচার বিভাগের বার্ষিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়। বিচার বিভাগের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা করে দেখা যায়, সিলেট জজশিপের দেওয়ানী আদালতে ২০২৫ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৬২৩টি মামলা দায়ের হয়, যার বিপরীতে ৩৭৭৫টি মামলা নিষ্পত্তি হয়। দায়েরের তুলনায় নিষ্পত্তির হার ছিল ১০৫ শতাংশ। অন্যদিকে ফৌজদারী আদালতে মোট ৩৪৭৫টি মামলা দায়ের হয়, যার বিপরীতে ২৮৩২টি মামলা নিষ্পত্তি হয়। দায়েরের তুলনায় নিষ্পত্তির হার ছিল ৮২ শতাংশ। ফৌজদারি মামলার সাজার হার ৬০ শতাংশ এবং খালাসের হার ৪০ শতাংশ।
এছাড়া সিলেট জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫৪৪টি বিরোধ নিষ্পত্তি হয়েছে যার মধ্যে ১১২টি বিরোধের সফলভাবে মীমাংসাচুক্তি সম্পাদিত হয়েছে এবং মধ্যস্থতার মাধ্যমে আদায়কৃত অর্থের পরিমাণ ৬৭,৯৩,১২০ টাকা।
সম্মেলনে অন্যদের মাঝে বক্তব্য প্রদান করেন সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মো. নাসির উদ্দীন, পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল, জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ প্রমুখ।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০