সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

পেছনে ফিরে তাকাতে চাই না,সামনে এগিয়ে যেতে চাই – নুসরাত ফারিয়া

তাসলিমা আক্তার   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেছনে ফিরে তাকাতে চাই না,সামনে এগিয়ে যেতে চাই – নুসরাত ফারিয়া

বেশ কিছুদিন ধরে কানাডায় অবস্থান করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নতুন বছর সেখানেই উদযাপন করেছেন তিনি। এ সময় একাধিক শোতে অংশ নিচ্ছেন এ অভিনেত্রী। সম্প্রতি কানাডায় একটি শোতে জায়েদ খানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন তিনি। সবকিছু ঠিক থাকলে ১১ জানুয়ারি ছুটি কাটিয়ে দেশে ফিরবেন নুসরাত ফারিয়া।

এদিকে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ‘ট্রাইব্যুনাল’ নামের সিনেমাটিতে একজন তরুণ ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন নুসরাত। গল্পে তার চরিত্রটি সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। ভিন্নধর্মী এ চরিত্রে কাজ করা নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী।

নতুন বছর নিয়ে নিজের ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, প্রত্যাশা তো অনেক। আমি ভালো কিছু কাজ করতে চাই, যেগুলো দর্শকের মনে জায়গা করে নেবে। ‘কন্যা’ গানটি প্রকাশের পর দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তা এখনো পাচ্ছি। দিনশেষে আমরা কাজ করি দর্শকের জন্যই। তাদের ভালো লাগলেই সব পরিশ্রম সার্থক মনে হয়।

নিজের জীবনদর্শন নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। নুসরাত ফারিয়া বলেন, আমি কখনো খ্যাতির জন্য দৌড়াইনি। বরং সবসময় সম্মান আর মানসিক শান্তির খোঁজ করেছি। পেছনে ফিরে তাকাতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের পথে হাঁটব। মা-বাবার দোয়া আর দেশের মানুষের ভালোবাসা নিয়েই বাকি পথ চলতে চাই।

জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি মনে করেন, মানুষের জীবনে ভালো-মন্দ সব ধরনের অভিজ্ঞতার প্রয়োজন আছে। খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না। সে অভিজ্ঞতাগুলোই মানুষকে পরিণত করে। নতুন বছরে এমন কাজেই নিজেকে যুক্ত করতে চান তিনি, যেগুলো দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।

নতুন গান প্রসঙ্গে নুসরাত ফারিয়া জানান, গত বছর নতুন গান আসার কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে এ বছরের মাঝামাঝি সময় নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০