
লাবনী সুলতানা | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে

বিয়ের পর অনেক মেয়েদের ওজন বেড়ে যায়। বিয়ের আগে যারা রোগা বা পাতলা থাকেন, তাদের মধ্যে অনেকেই বিয়ের পর মোটা হতে শুরু করেন। কেন এমনটা হয়? গবেষকরা বলছেন, স্বামী-স্ত্রীর সহবাসের কারণেই মেয়েরা মোটা হতে শুরু করেন।তবে শুধু যে সহবাসের কারণেই মোটা হন, বিষয়টি ঠিক এমনও নয়। চলুন জেনে নিই আরও কিছু কারণ—
জীবনযাপনে পরিবর্তন
বিয়ের পর মেয়েদের জীবনযাপনে একেবারে নতুন এক অধ্যায়ের শুরু হয়। বিয়ের আগে যে নারী কড়া ডায়েট এবং নিয়মিত শরীরচর্চা করতেন, বিয়ের পর সেই অভ্যাসে কিছুটা শিথিলতা চলে আসে। এই শিথিলতা শরীরে মেদের জমা হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। পরিবারের অন্যান্য সদস্যদের জন্য দায়িত্ব পালনে অধিক সময় ব্যয় করতে গিয়ে শারীরিক যত্ন কমে যায়, ফলে ওজন বাড়তে থাকে।
খাদ্যাভাসের পরিবর্তন
বিয়ের পর স্বামী-স্ত্রীর খাদ্যাভাসে কিছু পরিবর্তন হতে পারে। নতুন পরিবেশে এসে সঙ্গীর পছন্দের খাবারের সঙ্গে তাল মিলাতে গিয়ে অনেক নারীই অতিরিক্ত খাওয়ার দিকে ঝুঁকতে পারেন। এই খাদ্যাভাসের পরিবর্তনও শরীরে অতিরিক্ত মেদ জমানোর কারণ হিসেবে কাজ করে।
সন্তান ধারণের পরিকল্পনা
বিয়ের ২-৪ বছরের মধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা করেন অনেক দম্পতি। ফলে বিয়ের পর যে হারে মেদ জমতে শুরু করে, সন্তানসম্ভবা হওয়ার সঙ্গে সঙ্গে সেই মেদ কিছুটা চিরস্থায়ী হয়েই জমা থাকে শরীরে। আর তা কমাতে বেশ কসরতই করতে হয়।
পারিবারিক চাপ এবং নিজস্ব সময়ের অভাব
শ্বশুরবাড়িতে নতুন জীবন শুরু করতে গিয়ে মহিলারা নিজেদের জন্য সময় বের করতে পারেন না। নানা পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের শারীরিক সচেতনতা কমে যায়, যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ। প্রতিদিনের বাড়ির কাজের চাপ এবং পরিবারের অন্যান্য সদস্যদের খেয়াল রাখা তাদের শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলে।
