বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

সিডনিতে লিবারেল পার্টির ‘ভরসার জায়গা’এখন বাংলাদেশিরা

ফয়েজ আলী,অস্ট্রেলিয়া   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিডনিতে লিবারেল পার্টির ‘ভরসার জায়গা’এখন বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পদচারণা এখন আগের যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি দৃশ্যমান। সেই অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নেতারা, যাদের প্রতি নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির আস্থা ক্রমেই গভীর হচ্ছে। সেই আস্থারই প্রতিফলন দেখা গেল রমজানের ইফতার আয়োজনে, যেখানে আসন্ন এনএসডব্লিউ প্রিমিয়ারসহ লিবারেল পার্টির ৫৪ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিডনির অভিজাত লেমন্টেজ ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত হয় এই আয়োজনটি। ভিন্ন ধর্মের অতিথিদের সামনে কুরআন তিলাওয়াত, আজানের সুর এবং ইফতারের আয়োজন যেন অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির প্রকৃত রূপকে আরও উজ্জ্বল করে তোলে; এক মঞ্চে যেন ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির মানবিক সংযোগ।

সিডনিতে লিবারেল পার্টির লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসির প্রেসিডেন্ট মোহাম্মদ জামানের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘৬ষ্ঠ বার্ষিক লিবারেল পার্টি ইফতার ডিনার।

২০২১ সালে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন লিবারেল পার্টির ভেতরে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ও প্রভাবশালী সমাবেশে পরিণত হয়েছে। স্থানীয় উদ্যোগ থেকে জাতীয় গুরুত্বে পৌঁছানো এই অনুষ্ঠানটি মুসলিম অস্ট্রেলিয়ানদের সঙ্গে মূলধারার রাজনীতির সেতুবন্ধনকে আরও দৃঢ় করেছে।

এবারের ইফতারে উপস্থিত ছিলেন লিবারেল পার্টি’র ফেডারেল সিনেটর, এমপি, এমএলসি, মেয়র, কাউন্সিলরসহ বিশিষ্ট চিকিৎসক, কমিউনিটি লিডার সাংবাদিক এবং প্রবীণ ব্যক্তিত্বরা। বৈচিত্র্যময় এই অংশগ্রহণ মোহাম্মদ জামানের নেতৃত্বের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন।

বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় মোহাম্মদ জামান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সিটি অফ ক্যান্টারবারি-ব্যাংকসটাউনের সাবেক কাউন্সিলর এবং ওয়াটসন আসনের সাবেক ফেডারেল প্রার্থী হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্ব ও অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করছেন। তার নেতৃত্বে লাকেম্বা শাখা অস্ট্রেলিয়ার একমাত্র লিবারেল শাখা যেখানে বাংলাদেশি কমিউনিটি নেতৃত্বের কেন্দ্রে অবস্থান করছে।

ইফতার অনুষ্ঠানে তিনি বলেন,প্রতি বছর এই আয়োজন করতে পারা আমার জন্য গর্বের। আমাদের লক্ষ্য শুধু ইফতার নয় অস্ট্রেলিয়ার মূলধারায় মুসলিম ও বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কমিউনিটির কণ্ঠস্বর উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

এই ইফতার শুধু একটি ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয় এটি অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির শক্তি, রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রতীক। লাকেম্বা ও ব্যাংকসটাউন শাখার এই অগ্রযাত্রা নিউ সাউথ ওয়েলসের রাজনীতিতে বাংলাদেশী প্রবাসীদের ক্রমবর্ধমান প্রভাবের একটি উজ্জ্বল উদাহরণ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০