সিটি প্রতিবেদক | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের পঞ্চখানা হলে এ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি ড. মো. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দৈনিক তৃতীয় মাত্রা-এর সম্পাদক রবীন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি সাকির হোসেন ও সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টি মনোনীত মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার খালেস উদ্দিন, আহবাব হোসেন এবং সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী।
সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের চিফ কো-অর্ডিনেটর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, সাবেক কাউন্সিলর কবি ও সাংবাদিক শাহ সোহেল আমীন, সাবেক কাউন্সিলর তারিক খান, ২৬শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম মৃধা, কবি ও সাংবাদিক ইমদাদুন খান, এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার এমডি সুহেজ মিয়া, বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে-এর সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মতব্বির হোসেন চুনু, সহ-সভাপতি আরুক চৌধুরীসহ আরও অনেকে।
প্রধান অতিথি রবীন সিদ্দিকী তার বক্তব্যে প্রবাসে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, ঐক্য এবং ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি।
অন্যদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টির মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ঈদের আনন্দ ভাগাভাগি এবং প্রবাসী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।



