মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

শিশু ও নারী নির্যাতন নিয়ে চলচ্চিত্র ‘চকোলেট’

বিনোদন প্রতিবেদক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশু ও নারী নির্যাতন নিয়ে চলচ্চিত্র ‘চকোলেট’

সাম্প্রতিক সময়ের নারী ও শিশু নির্যাতনের ভয়াবহতা পর্দায় ফুটিয়ে তুলতে জসীম আহমেদের পরিচালনায় নির্মিত হয়েছে ২০ মিনিটের চলচ্চিত্র ‘চকলেট’।

শিশু নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা চলচ্চিত্রটি বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে— নিজের ঘরেও কি শিশুরা নিরাপদ?

বিশ্বব্যাপী সফল প্রদর্শনের পর এবার বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকলেট’। চলচ্চিত্রটি দেখা যাচ্ছে টাইমস অব বাংলাদেশের ইউটিউব চ্যানেলে। এতে শিশু নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে।

দেশে মুক্তির আগে ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন‍্যাশনালের সঙ্গে চলচ্চিত্রটির প্রদর্শনী চুক্তি শেষ হয়। প্রতিষ্ঠানটি অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিবেশনার জন্য পরিচিত।

জসীম আহমেদ বলেন,চকোলেট চলচ্চিত্রে শিশু ও নারীদের ওপর চলমান নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা সচরাচর পর্দায় উঠে আসে না।চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম ও শিল্পী সরকার অপু।

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে, রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুরস্কার পায়।

বাংলাদেশে মুক্তির আগে ‘চকোলেট’ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ‘শর্টস টিভি’ চ্যানেলে প্রচার হয়েছে। ‘শর্টস টিভি’ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন‍্যাশনালের নিজস্ব চ্যানেল।

এ ছাড়া বিভিন্ন এয়ারলাইন্স, মোবাইল প্ল্যাটফর্ম, ভিডিও অন ডিমান্ড (ডিওডি) ও অন্যান্য অনলাইন মাধ্যমেও চলচ্চিত্রটি বিশ্বের দর্শকদের জন্য প্রদর্শিত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০