বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ‍্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমিউনিটি ডেস্ক   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ‍্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে লন্ডন-বাংলা প্রেস ক্লাবের অভ‍্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন হয়েছে।৩১ মে রোববার দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সদস‍্যরা অংশ নেন । লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা মিলন মেলায় পরিনত হয়। প্রেস ক্লাব কার্যালয়ে এই প্রতিযোগিতায় দাবা, ক্যারম ও লুডু খেলায় বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন । ক্যারাম খেলায় সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী থাকলেও দাবা এবং লুডু খেলাতেও অংশগ্রহণকারী চোখে পড়ার মতো ছিলো। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি লড়াই । কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন বা কার হাতে উঠছে এবারের ট্রফি। তুমুল প্রতিযোগিতায় দাবায় চ্যাম্পিয়ন হন শামীম আহমদ এবং রানার্সআপ হন আসাদ্দুজ্জামান মুকুল । তাছাড়া ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মাহবুবুর রহমান ও রানার্স আপ হন সামসুল ইসলাম । লুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বুলবুল হাসান ও রানার্স আপ হন বাহার উদ্দিন।
টুর্নামেন্ট শেষে বিকালে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেস ক্লাব সভাপতি ব‍্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুল হুসাইনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু মুসা হাসান । সাংবাদিক আবু মুসা হাসানসহ ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন সফলভাবে দাবা টুর্নামেন্ট সম্পন্ন করতে সহযোগিতার জন্য ক্লাবের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।
পুরস্কার বিতরণীর শুরুতেই টুর্নামেন্টের সাব কমিটির সকল সদস্যকে মেডেল পরিয়ে দেওয়া হয় । এবারের সাব কমিটিতে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাইসির মাহমুদ, সহ সভাপতি আহাদ চৌধুরী বাবু, নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল এবং এনাম চৌধুরী । ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন প্রতিযোগিতার সমন্বয় করে সাব কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান । ক্লাবের নির্বাহী সদস্য সাহিদুর রহমান সুহেলের ক্রীড়া পরিচালনায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। খেলার নিয়ম তৈরী করা থেকে শুরু করে খুব নিপুণভাবে তদারকি করেছেন।
প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী তাঁর বক্তব্যে প্রতি বছরের ন্যায় এবারের টুর্নামেন্ট সফলভাবে শেষ করায় সকলকে আন্তরিক ধন‍্যবাদ জানান । তিনি ভবিষ‍্যতে টর্নামেন্ট আরো সমৃদ্ধ করতে সদস‍্যদের পরামর্শ ও সহযোগিতা চান ।

প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন বলেন, জয় পরাজয় মূখ্য নয়, অংশগ্রহণ করাটাই বড় বিষয়। আগামীতে ক্রিকেট এবং ক্লাবের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট সফল করে তুলতেও সকলের প্রাণবন্ত অংশগ্রহণ থাকবে এমনটা প্রত্যাশা করেন তিনি । ইসি কমিটির মধ্য থেকে আরো উপস্থিত থেকে অংশ গ্রহণকারীদের মেডেল তুলে দেন ট্রেজারার আব্দুল হান্নান, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এ্যাসিস্ট্যান্ট ট্র্বেজারার এখলাছুর রহমান পাক্কু, ১ম নির্বাহী সদস্য সারোয়ার হোসেন ও নির্বাহী সদস্য লোকমান কাজী। এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসনসহ অনেক সিনিয়র সদস্য উপস্থিত ছিলেন ।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ টুর্নামেন্টে অংশগ্রহণকারি সকল টিমকে ধন্যবাদ জানিয়ে বিজয়ীদের অভিনন্দন জানান এবং ট্রফি ও মেডেল তুলে দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০