মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

আরবিতে দক্ষদের হজ গাইড হিসেবে নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা ব্যুরো   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরবিতে দক্ষদের হজ গাইড হিসেবে নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদের হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী এ কমিটির সভাপতিও।

সভায় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। হজযাত্রীদের সেবার ক্ষেত্রে কোনো গাফিলতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানান তিনি। পাশাপাশি পরের বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদেরকে হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের জন্য নির্দেশ দেন।

এছাড়া হজযাত্রীদের সেবায় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথাও বলেন তিনি, যাতে তারা কার্যকরভাবে সেবা দিতে পারেন।সভায় হজ এজেন্সিগুলোকে তিন দিনের মধ্যে হজযাত্রীদের বাসস্থান (বাড়ি বা হোটেল) ও ফ্লাইট সংক্রান্ত তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালে আপলোড করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি হজ শেষে এজেন্সিগুলোর পারফরম্যান্স মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জও তুলে ধরেন।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব মো. এহছানুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি, তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০