বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

গল্পটা আমার কাছে দারুণ লেগেছে – শবনম বুবলী

রুকশান আরা   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গল্পটা আমার কাছে দারুণ লেগেছে – শবনম বুবলী

ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী এবার নারী কেন্দ্রিক গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’ অভিনয় করতে যাচ্ছেন। আর এ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বড় ধরনের চমক দিতে যাচ্ছেন তিনি।এর আগে নির্মাতা রায়হান রাফী ‘পরাণ’ বা ‘তুফান’ সিনেমা নির্মাণ করে সাফল্যে দেখিয়েছেন। এবার নতুন কোনো চমক দেখাচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। নতুন লুকে বুবলী ‘প্রেশার কুকার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নারীদের ঘিরে। এতে বুবলীকে ভিন্ন এক আবহে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
সম্প্রতি নতুন এই সিনেমার কাজ প্রসঙ্গে বুবলী বলেন, গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টেরেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এ জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি নারী কেন্দ্রিক সিনেমা হলেও রহস্যময় পুরুষ কেন্দ্রীয় চরিত্র পুরোদস্তুর। এতে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রের কথা শোনা গেছে। সিনেমা পাড়ায় জোর গুঞ্জন— সেই বিশেষ চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাকে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা কিংবা নির্মাতা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।
এর আগে ২০২২ সালে পরিচালক রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ অভিনয় করেছিলেন শবনম বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও এ জুটি একসঙ্গে বড়পর্দার জন্য কাজ করছেন। তবে শুধু বুবলীই নন, এ সিনেমায় আরও থাকছেন এ প্রজন্মের দুই প্রিয় মুখ নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০