রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাপাকে নির্বাচনে আনা মানে আওয়ামীলীগকে পুনর্বাসন – আখতার হোসেন

ঢাকা ব্যুরো   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপাকে নির্বাচনে আনা মানে আওয়ামীলীগকে পুনর্বাসন – আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন,জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে নিয়ে আসা আমরা কোনোভাবে সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং একধরনের এজেন্সির খেলা।রোববার (৪ জানুয়ারি ) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জামায়াত-এনসিপি জোট নিয়ে আখতার হোসেন বলেন, জামায়াতের সঙ্গে এটা আমাদের আদর্শিক জোট না, নির্বাচনি সমঝোতা। নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জোটের আসন বিন্যাস নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তে উপনীত হতে পারবো। তখন আপনারা জানতে পারবেন কতটি আসনে শাপলা কলি মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের নিজস্ব রাজনৈতিক আদর্শে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করবো, যোগ করেন তিনি।

এনসিপি ছেড়ে যাওয়া নেতাদের প্রসঙ্গে সদস্যসচিব বলেন,আমার যেসব সহযোদ্ধা পদত্যাগ করেছেন, তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে, ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০