শুক্রবার ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন মিডিয়া আওয়ামীলীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে – সারজিস আলম

ফরিদপুর ব্যুরো   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিভিন্ন মিডিয়া আওয়ামীলীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে – সারজিস আলম

বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, কয়েকদিন ধরে কিছু মিডিয়া প্রতিষ্ঠান—যারা আসলে কোনো মিডিয়া বা সংবাদপত্র নয়—বরং কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের তোষামোদ ও চাটুকারিতার এজেন্ডা বাস্তবায়ন করছে। বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান এবং হাউজগুলো দিনে-দুপুরে আবারও ফ্যাসিবাদের দালালি শুরু করেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তারা আওয়ামী লীগের দালালি করেছিল। যখন বিএনপি স্বৈরাচারের অত্যাচারে নিপীড়িত ছিল, তখন তাদের জায়গা থেকে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছে।

তিনি বলেন, আমরা এ দায় বিএনপিকেও দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী কোন এজেন্ডা বাস্তবায়ন করছেন, সে দিকে যদি নজর না থাকে, তাহলে আওয়ামী লীগের যারা দোষী ও অপরাধী ছিল, যারা জুলুম করেছে, তাদের পুনর্বাসনের চেষ্টায় তৈরি হওয়া ফাঁদে বিএনপির পতন হবে। সেই সময় আর বেশি বাকি নেই।

এ সময় এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা, জামায়াতের শুরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব, জেলা আমির মাওলানা বদরুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০