মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
আগামী ৯ জানুয়ারি মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় মহাসমাবেশ

ঢাকা ব্যুরো   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় মহাসমাবেশ

শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বৈঠকে চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারা চরম ব্যর্থতার পরিচায়ক। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। একইসঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিসহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত গড়ে উঠবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০