সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

সর্বোচ্চ আয়ের ফুটবলার আবারও রোনালদো

নাজমুল ইসলাম,ঢাকা   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সর্বোচ্চ আয়ের ফুটবলার আবারও রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো - ফাইল ছবি

পর্তুগালের সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো আবারও বাণিজ্য বিষয়ক বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের ২০২৫-২৬ মৌসুমের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় শীর্ষে রয়েছেন। আল নাসরের এই তারকার মাঠ ও মাঠের বাইরের মোট আয় আনুমানিক ২৮০ মিলিয়ন ডলার, যা দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির ১৩০ মিলিয়নের প্রায় দ্বিগুণ।

শীর্ষ ১০-এর মধ্যে তিনজন খেলোয়াড় বর্তমানে সৌদি আরবের ক্লাবে খেলছেন। রোনালদোর সঙ্গে রয়েছেন করিম বেনজেমা (আল ইত্তিহাদ, ১০৪ মিলিয়ন) এবং সাদিও মানে (আল নাসর, ৫৪ মিলিয়ন)।

গত বছরের তুলনায় সৌদি ক্লাবের খেলোয়াড়ের সংখ্যা কমেছে, কারণ নেইমার জানুয়ারিতে আল হিলাল ছেড়ে সান্তোসে ফিরেছেন।ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ ১০-এ কেবল দুইজন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন- আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, পঞ্চম) এবং মোহাম্মদ সালাহ (লিভারপুল, সপ্তম)।স্পেনের লা লিগা থেকে চারজন খেলোয়াড় শীর্ষ ১০-এ থাকছেন।

তিনজন রিয়াল মাদ্রিদ থেকে, কিলিয়ান এমবাপ্পে (চতুর্থ), ভিনিসিয়ুস জুনিয়র (ষষ্ঠ) এবং জুড বেলিংহাম (নবম), এবং একজন বার্সেলোনা থেকে, কিশোর তারকা লামিনে ইয়ামাল (দশম)।

ফোর্বসের তথ্য অনুযায়ী, শীর্ষ দশ ফুটবলারের মোট উপার্জন ২০২৫-২৬ মৌসুমে প্রায় ৯৪৫ মিলিয়ন ডলার হতে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০