রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সারা দেশে সংগঠিত ধর্ষণের বিচারের দাবিতে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

জবি প্রতিনিধি,ঢাকা   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সারা দেশে সংগঠিত ধর্ষণের বিচারের দাবিতে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রী ধর্ষণ, বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের মেয়েদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও ছাত্রী ধর্ষণের ঘটনা এবং অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও তদন্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবীতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রী সংস্থা।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে এ মানববন্ধন করেন তারা।এ সময় শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ একটি মনস্তাত্ত্বিক ব্যাধি। মানবাধিকার অধিকারের তথ্য মতে নারী, শিশু, বৃদ্ধ সহ নবজাতক পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। এক্ষেত্রে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ছাত্রী সংস্থার প্রতিনিধি শুখীমন খাতুন বলেন, জুলাই আন্দোলনে নারী পুরুষ শিশু সকলে অংশগ্রহণ করেছিল, তাই আমরা আশা করেছিলাম এমন একটা দেশ হবে যেখানে সবার অধিকার রক্ষা করা হবে। ধর্ষণের ঘটনা বারবারই ঘটছে এবং বারবারই আমাদের আপনাদের সামনে দাঁড়াতে হচ্ছে। আমরা কি নারীদের জন্য নিরাপদ দেশ গঠন করতে পেরেছি কি না? গত ৫ বছরে ৬৩০৫ নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৩৪৭১ জন ১৮ বছরের কম বয়সী। এ বছরের গত ২ মাসে ১০৭ জন ধর্ষণের শিকার হয়েছে যার মধ্যে ৬৬ জন ১৮ বছরের কম বয়সী ছিল।

জবি শিক্ষার্থী ইশারতি ইমু বলেন, এরকম চলতে থাকলে ধর্ষণগুলো ঘটতে থাকবে, তার বিপরীতে আমরা মানববন্ধন করতে থাকবো। আর কোনো সমাধান আসবে না। আপনি যদি দেখে থাকেন দেখবেন ভিক্টিমকে কিভাবে হাইলাইট করা হয়, এভাবে যদি ধর্ষককে হাইলাইট করা হতো এবং তাদের বিচারের আওতায় আনা হতো। এ ঘটনাগুলো যখন প্রতিনিয়ত ঘটতে থাকে তখন মানুষ ভাবে তারা ঘরেই নিরাপদ। যার ফলে অনেক নারী উচ্চশিক্ষা লাভ করতে ব্যর্থ হয়।

উল্লেখ্য, সম্প্রতি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় তিন হিন্দু যুবকের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ছাড়া বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মুসলিম মেয়েদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও মুসলিম নারী ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠে।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০