বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুনামগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি শিক্ষক গ্রেপ্তার

এম এফ আলী,সুনামগঞ্জ   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি শিক্ষক গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার ২৯ অক্টোবর রাত একটার দিকে কাউসার খান নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।এর আগে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষকের নামে ধর্মপাশা থানায় মামলা করেন ওই ছাত্রীর মা।

থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,বাদীর পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, প্রায় ছয় মাস ধরে বিদ্যালয়ে প্রাইভেট পড়ান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককাউসার খান। গত রোববার বিদ্যালয় ছুটি হওয়ার পর ওই ছাত্রী পড়া শেষ করে ভুলবশত একটি বই শ্রেণিকক্ষে ফেলে রেখে চলে যায়। পরে বিকেল সোয়া চারটার দিকে বইটি আনতে সে বিদ্যালয়ে যায়। তখন ওই শিক্ষক তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ছাত্রীটি দৌড়ে পালিয়ে যায় এবং ঘটনাটি মাকে জানায়।

ওই ছাত্রীর মা বলেন, যে শিক্ষক তার নিজের ছাত্রীর ওপর কুনজর দেয়, সে কখনো শিক্ষক হতে পারে না। এ ঘটনায় আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ বিষয়ে বৃহস্পতিবার সকালে থানা–হাজতে থাকা ওই শিক্ষক বলেন,আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বুধবার রাত একটার দিকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০