বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রবাসীদের লাশ বিমানবন্দর থেকে বাড়িতে নেওয়ার জন্য ফ্রিজিং এম্বুলেন্স উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসীদের লাশ বিমানবন্দর থেকে বাড়িতে নেওয়ার জন্য ফ্রিজিং এম্বুলেন্স উদ্বোধন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আজকে এই ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ।তিনি বলেন, আমাদের প্রবাসী যাদের লাশ আসবে তাদের লাশ ফ্রিজিং এর ব্যবস্থা করে বিমানবন্দর থেকে তাদের নিজ নিজ বাড়িতে প্রেরণের জন্য ব্যবস্থা করা হয়েছে। পূর্বে তিনটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই কাজটি করা হতো আর এখন এর সাথে এখন আরো দুটি অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে বলে মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর বক্তৃতায় আরও বলেন, বিনামূল্যে প্রবাসীদের লাশ প্রেরনের বিষয়টি এখন শুধু ঢাকা বিমানবন্দর থেকে নয়, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও এই কাজটি করা হবে।

তিনি বলেন, শুধু চট্টগ্রাম, সিলেট নয় পর্যায়ক্রমে দেশের সকল বিমানবন্দর থেকে এটি করা হবে। বাংলাদেশের যে অঞ্চলে এই প্রবাসীরা রয়েছেন সেখানেই তাদের বিদেশ হতে আসা লাশ এই ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে বিনামূল্যে প্রেরণ করা হবে তাদের নিজ নিজ বাড়িতে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তারিখে প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসী কর্মীর মৃতদেহ পরিবহনের নিমিত্ত অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।তিনি আরও বলেন, আগামী ছয় মাসের আমরা আমাদের যে নির্বাচনী ইশতেহার দেয়া আছে তার বাস্তবায়নের মাধ্যমে প্রবাসীদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতায় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা এই মন্ত্রণালয় থেকে প্রবাসীদের কল্যাণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রতিনিয়ত বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ-আলোচনা,পরামর্শ করার মধ্য দিয়ে আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি।

ইতিমধ্যে এই মন্ত্রণালয়ে তিনটি লাশ বাহী গাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স গাড়ি রয়েছে। এর সাথে আরো দুটো দুটো ফ্রিজিং অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, প্রবাসী পরিবারের যারা বিদেশে মারা যান তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই লাশগুলো যেন সরকারি ভাবে পরিবহনের একটা ব্যবস্থা করা হয়।

আগের তিনটি ফ্রিজ ফ্রিজিং অ্যাম্বুলেন্স ছিল এর সাথে এখন আরও দুটি যুক্ত হয়েছে। এটা এই ৫ টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স এর মাধ্যমে প্রবাসীদের লাশ বিনামূল্যে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে।

প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক আরও বলেন, প্রবাসী যাদের মৃত লাশ আসে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরেই লাশের পরিবারকে ৩৫০০০ টাকা দেয়া হয় এবং প্রবাসী যারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মাধ্যমে প্রবাসে যায় তাদের লাশের জন্য একটা ফান্ড আসে ১৩ লক্ষ টাকা। কিন্তু এটা পেতে হলে বিদেশ যাওয়ার পূর্বে বিএমইটিতে রেজিস্ট্রেশন করে যেতে হবে। অনেকে ভুল করে রেজিস্ট্রেশনটা করে যায় না রেজিস্ট্রেশন করে না গেলে বিদেশগামী প্রবাসী কর্মীরাই ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, আমরা বলব যে আপনারা যারা বিদেশ যাবেন অবশ্যই আপনারা বিএমিটিতে নিবন্ধন করে যাবেন তখন আমরা কিন্তু তাদের দায় দায়িত্বভার এবং বিপদে আপদে তাদের পাশে ব্যাপকভাবে থাকতে পারবো।

আজকে ফ্রিজিং এম্বুলেন্স উদ্বোধনের মধ্য দিয়ে কিছুটা হলেও যারা প্রবাসী তাদের দাবি পূরণ হতে যাচ্ছে এবং ভবিষ্যতের পর্যায়ক্রমে আমরা আমাদের প্রবাসী তাদের জন্য যে ধরনের কল্যাণমূলক পদক্ষেপ নেয়া দরকার সে ধরনের প্রচেষ্টা আমাদের থাকবে। বিশেষ করে আমরা সকলে সহযোগিতা চাই। কিভাবে আমরা দেশের বাইরে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি এবং বিদেশের মার্কেট আমরা এক্সপ্লোর করতে পারি এ বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে প্রতিমন্ত্রী আশাবাদ দেখতে পারেন।

বর্তমানে তিনটি এসি অ্যাম্বুলেন্স রয়েছে। দূরদূরান্তে এগুলো দিয়ে লাশ প্রেরণ সম্ভব হয় না। এই জন্য সরকার ফ্রিজিং এম্বুলেন্স সংগ্রহ করেছে।আজ দুটি সংযুক্তির ফলে প্রত্যেক বিমানবন্দর থেকে সরকারিভাবে লাশ প্রবাসীদের নিজ নিজ বাড়িতে প্রেরণ করা হবে বলে অনুষ্ঠানের আয়োজক ওয়েজ আর্নাস বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সারওয়ার ভূঁইয়া তাঁর বক্তৃতায় উল্লেখ করেন ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যাহ ভূঁইয়া’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০