মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

ঢাকা ব্যুরো   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

অন্তর্বর্তী সরকারের সময় সম্ভাব্য টিকা সংকট নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, অন্তত পাঁচটি চিঠির মাধ্যমে তারা টিকা ঘাটতির আশঙ্কার কথা তুলে ধরে। পাশাপাশি ১০টি বৈঠকেও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়।

বুধবার(২০ মে) রাজধানীতে ইউনিসেফ বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব ও চলমান পরিস্থিতি মোকাবিলা কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

ইউনিসেফের তথ্যমতে, গত বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ১ কোটি ৭৮ লাখ ডোজ হামের টিকা পেয়েছে। তবে এটি দেশের মোট প্রয়োজনের মাত্র এক-তৃতীয়াংশ। দেশে বছরে প্রায় ৭ কোটি ডোজ টিকার প্রয়োজন হলেও সময়মতো পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচি দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়।

এই দীর্ঘস্থায়ী বিঘ্নের কারণে বিপুলসংখ্যক শিশু নিয়মিত টিকা থেকে বঞ্চিত হয়। ফলে দেশে হাম সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এবং শেষ পর্যন্ত বড় আকারে প্রাদুর্ভাব দেখা দেয়।

ইউনিসেফ জানিয়েছে, অর্থ বা তহবিল সংকটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়নি। মূলত ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সময়মতো টিকা সংগ্রহ সম্ভব হয়নি।

তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে রানা ফ্লাওয়ার্স বলেন, ১ কোটি ৮০ লাখের বেশি শিশু ইতোমধ্যে হামের টিকা পেয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০