বিনোদন প্রতিবেদক | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৫২ বার পঠিত | পড়ুন মিনিটে

ছোট পর্দা থেকে বড় পর্দা— দুই জগতেই নিজের অভিনয়গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তিনি তেমনি সরব ও স্পষ্টভাষী।বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। নিয়মিত ছবি ও নিজের ভাবনার টুকরো প্রকাশ করায় অনেক সময়ই তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে এবার সেসব সমালোচনা নিয়ে খোলা মেলা মুখ খুললেন ভাবনা।এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানাতে গিয়ে এই অভিনেত্রী বলেন,একজন লুকিয়ে লুকিয়ে লিখছে, যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট— না কোনো নাম, না কোনো পরিচয়! এখন সে কোথায় বসে কী লিখছে,তাতে আমার কিছু যায় আসে না।
ভাবনার মতে, ফেক বা বেনামি অ্যাকাউন্ট থেকে আসা বিদ্বেষমূলক মন্তব্য কখনো তার মনোযোগ নষ্ট করতে পারে না। তিনি সাফ জানিয়ে দেন,যারা নিজেদের মুখ লুকিয়ে কথা বলে, তাদের মতামত আমার কাছে কোনো গুরুত্ব রাখে না।অভিনেত্রীর ভাষায়, নিজের কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য বজায় রাখাই তার মূল নীতি। সমালোচনা বা প্রশংসা— দুটোই তিনি ভারসাম্যের সঙ্গে সামলান। ভাবনা বলেন,আমি জানি, আমি কী করছি। কারও ভালো লাগা বা খারাপ লাগা আমার কাজের মান নির্ধারণ করে না। আমি আমার পথেই থাকব, এটাই আমার বিশ্বাস।



