বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাড়তি বোনাস ব্যবস্থা চালু করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাড়তি বোনাস ব্যবস্থা চালু করল বাংলাদেশ ব্যাংক

মেধাবীদের বাংলাদেশ ব্যাংকে আকৃষ্ট করা ও কর্মস্থলে ধরে রাখতে নবম ও দশম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ফের চালু করা হয়েছে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা বোনাস সুবিধা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ সার্কুলারে এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, শিক্ষাজীবনে চারটি প্রথম শ্রেণি বা বিভাগে উত্তীর্ণ কর্মকর্তারা অতিরিক্ত তিনটি ইনক্রিমেন্ট (বোনাস) পাবেন। আর তিনটি প্রথম শ্রেণি বা বিভাগে উত্তীর্ণ কর্মকর্তারা পাবেন দুটি ইনক্রিমেন্ট। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা প্রতি বছর পাঁচ শতাংশ হারে একটি নিয়মিত ইনক্রিমেন্ট পান। এর সঙ্গে এই মেধাভিত্তিক বাড়তি ইনক্রিমেন্ট যোগ হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, নিয়োগের আগে অর্জিত শিক্ষাগত যোগ্যতার উৎকর্ষতার ভিত্তিতে সর্বোচ্চ তিনটি এবং বুনিয়াদি প্রশিক্ষণে নৈপুণ্যের ভিত্তিতে আরও একটি ইনক্রিমেন্টসহ মোট সর্বোচ্চ চারটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে। নিয়মিত ইনক্রিমেন্টসহ একজন কর্মকর্তা সর্বোচ্চ পাঁচটি ইনক্রিমেন্ট উপভোগ করতে পারবেন।

সার্কুলারে আরও বলা হয়, বুনিয়াদি প্রশিক্ষণে ৮০ শতাংশ বা এর বেশি নম্বর পাওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সর্বোচ্চ ২০ শতাংশ কর্মকর্তা অতিরিক্ত একটি ইনক্রিমেন্ট পাবেন। প্রশিক্ষণ শেষ হওয়ার পর এই ইনক্রিমেন্ট বকেয়াসহ প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবম ও দশম গ্রেডের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ইনক্রিমেন্ট দেওয়ার নিয়ম আগে থেকেই ছিল, তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে তা বন্ধ করা হয়। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর পুনরায় এ প্রথা চালু হয়ে এখন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলো।

বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ২৩ এপ্রিল এক অফিস আদেশে জানিয়েছিল, প্রতিষ্ঠানটির ৫৭ কর্মকর্তা চাকরি ছেড়েছেন, যাদের মধ্যে ছিলেন একজন উপপরিচালক, একজন অফিসার ও ৫৫ জন সহকারী পরিচালক। খাতসংশ্লিষ্টদের মতে, নতুন এই ইনক্রিমেন্ট নীতিমালা মেধাবী চাকরি প্রার্থীদের কেন্দ্রীয় ব্যাংকে ফিরে আসতে উৎসাহিত করবে এবং দীর্ঘমেয়াদে জনবল ধরে রাখতে সহায়ক হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ইনক্রিমেন্ট বন্ধ থাকায় তরুণ কর্মকর্তাদের মধ্যে হতাশা ও কর্মোদ্দীপনার ঘাটতি তৈরি হয়েছিল। নতুন এ সিদ্ধান্ত কর্মপ্রেরণা ও মনোবল বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলবে।

তাদের মতে, সাম্প্রতিক বছরগুলোয় কিছু সুবিধা কমে যাওয়ায় অনেক যোগ্য কর্মকর্তা অন্য খাতে চলে যাচ্ছিলেন। মেধাভিত্তিক ইনক্রিমেন্ট পুনরায় চালুর মাধ্যমে যোগ্য কর্মকর্তাদের ধরে রাখা ও নতুন মেধাবীদের আকৃষ্ট করা সহজ হবে, যা কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে সহায়ক হবে।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০