বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যতদিন মানুষের মুক্তি মিলবে না,ততদিন চব্বিশ চলবে-জামায়াত আমির

নাজমুল ইসলাম,ঢাকা   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যতদিন মানুষের মুক্তি মিলবে না,ততদিন চব্বিশ চলবে-জামায়াত আমির

চব্বিশ এখনো চলছে, ১৮ কোটি মানুষের মুক্তি যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত চব্বিশ চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের শহিদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ১১ দলীয় জোটের পক্ষে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন,আপনারা জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায়, তবে আল্লাহর ওপর ভরসা করে সমান পরিমাণ জবাব দেবেন। অবশ্যই জবাব দেওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন। যদি দেখেন প্রশাসন কিছু করছে না এবং সন্ত্রাসীদের অভয়াশ্রম হয়ে গেছে, তখন আপনার ওপর ওয়াজিব হয়ে যাবে এটা প্রতিহত করা।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন,আমরা আমাদের দেশের যুবকদের বেকার ভাতা দিতে চাই না। আমরা বেকার যুবকদের ক্ষেত্র ও যোগ্যতা অনুসারে কাজ তাদের হাতে তুলে দেব। আমরা ওয়াদাবদ্ধ, জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা প্রত্যেক যুবক-যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব।

বক্তব্য শেষে শেরপুরের তিনটি আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দিয়ে সবার কাছে ভোট চান ডা. শফিকুর রহমান।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় শেরপুরের তিনটি আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেরপুর-১ (সদর) আসনের হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নুরুজ্জামান বাদল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল ফারুকী, সাবেক জেলা আমির ডা. শাহাদাৎ হোসেন, এনসিপির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লিখন মিয়াসহ জেলা, উপজেলা জামায়াত ও ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০