সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

শাহজালাল ও ওসমানী বিমানবন্দরের কার্গো জটিলতা নিরসনে বাণিজ্য মন্ত্রীর বৈঠক

নাজির হোসেন,সিলেট   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালাল ও ওসমানী বিমানবন্দরের কার্গো জটিলতা নিরসনে বাণিজ্য মন্ত্রীর বৈঠক

ঢাকার হযরত শাহজালাল ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনা আধুনিক এবং গতিশীল করতে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুরে অনুষ্ঠিত এই সভায় আমদানি-রপ্তানির ক্ষেত্রে কার্গো পরিবহনের প্রতিবন্ধকতা দূর এবং রপ্তানিমুখী পণ্য পরিবহনের চ্যালেঞ্জ নিরসনে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আমদানিকৃত পণ্য যাতে দ্রুত খালাস করা যায়, সেই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।

সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ বিমানের এমডি কাইজার সোহেল আহমেদ এবং সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের রপ্তানি বাণিজ্য বাড়াতে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০