শনিবার ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

প্রকাশিত হলো সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’

আবদুর রহিম   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রকাশিত হলো সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’

লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’ প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার ছোট ছোট অথচ তাৎপর্যপূর্ণ ঘটনাকে মুক্তিযোদ্ধাদের ভাষ্য ও প্রামাণ্য তথ্যের আলোকে সরল গদ্যে উপস্থাপন করা হয়েছে এই গ্রন্থে।

লেখক সালেক খোকন বলেন,মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ইতিহাস ও শেকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। একাত্তরের মুক্তির লড়াইয়ে অসংখ্য মানুষের দুঃসাহসী অংশগ্রহণের মধ্য দিয়েই স্বাধীনতা অর্জিত হয়েছে। গ্রন্থের লেখাগুলো পাঠককে ইতিহাসের গভীরে নিয়ে যাবে এবং কত কষ্ট ও ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে, তা নতুন করে উপলব্ধি করতে সহায়তা করবে।

গবেষণাগ্রন্থটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা কথা প্রকাশ। প্রতিষ্ঠানটির কর্ণধার জসিম উদ্দিন বলেন, এক যুগেরও বেশি সময় ধরে সালেক খোকন মুক্তি যুদ্ধের বিস্মৃত ও অন্তরালে থাকা ইতিহাস তুলে ধরার কাজে নিরলসভাবে যুক্ত রয়েছেন। মুক্তি যুদ্ধের গৌরব, বেদনা ও সাহসের নির্মোহ ইতিহাস বিনির্মাণে তার যে অঙ্গীকার, তারই ধারাবাহিকতায় এ গ্রন্থের প্রকাশ। তিনি আশা প্রকাশ করেন, বইটি বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে উৎসাহিত করবে।

দীর্ঘদিন ধরে একক প্রচেষ্টায় তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় যুক্ত সালেক খোকনের প্রকাশিত মোট গবেষণাগ্রন্থের সংখ্যা ৩৭টি, এর মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ১৭টি। তার রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ লাভ করে এবং ‘৭১-এর আকরগ্রন্থ’ অর্জন করে ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২১।

নতুন গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’–এর প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। ২৪০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০