শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

বাংলাদেশ লোক গবেষণা পরিষদের বার্ষিক সম্মেলন

ঢাকা ব্যুরো   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ লোক গবেষণা পরিষদের বার্ষিক সম্মেলন

বাংলাদেশ লোক গবেষণা পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত হন দেশের বিভিন্ন জেলা থেকে আগত লেখক ও লোকগবেষকরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শিকদার, উদ্বোধন করেন সংগঠন সভাপতি সাইফুল ইসলাম শাহীন।কবি বঙ্গ রাখালের সঞ্চালনায় শুরু হয় প্রতিনিধি ও পর্যবেক্ষকদের অভিব্যক্তি প্রকাশ ও পরামর্শ প্রদান পর্ব।

এ পর্বে আলোচনা করেন-আব্দুল্লাহ আল আমিন, শিকদার ওয়ালিউজ্জামান, কমল হাসান, সাইফুল ইসলাম, সৈয়দ জাহিদ হাসান, মোহাইমিনুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. মসিউর রহমান, সুধন্য মণ্ডল, আবুল বাসার তালুকদার, আলী প্রয়াস, আবীর আকাশ, জাহিদ হোসেন বাবু, সরকার হুমায়ুন ও যাহিদ সুবহান।

এরপর পার্থ তালুকদারের সঞ্চালনায় আলোচনা করেন-উপদেষ্টা সদস্য ড. বিএম রেজাউল করিম, নজমুল হেলাল, চন্দনকৃষ্ণ পাল, ম পানাউল্যাহ, সৈয়দ রবিউল আলম, রাখাল বিশ্বাস, অর্জুন বিশ্বাস প্রমুখ।

বক্তা ও আলোচকরা তাদের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কাজ করার ভালো মন্দ অভিজ্ঞতার কথাও সবিস্তারে শেয়ার করেন তারা। কক্সবাজার, রংপুর, জয়পুরহাট, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, ময়মনসিংহ, মেহেরপুর, পাবনা, সিলেট, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, মাগুরা, নেত্রকোনা, মানিকগঞ্জ, নোয়াখালী ইত্যাদি জেলা থেকে আগত লেখক ও গবেষকরা মতামত ব্যক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও দেন।

পারস্পরিক পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ও করেন তারা।সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক সুমন শিকদার। অনুষ্ঠানের শেষ প্রান্তে এ দুজন ভবিষ্যৎ কর্মতৎপরতা ও পরিকল্পনা তুলে ধরেন। জানান- কী করতে চান, নিজেদের চালিত করতে চান, কী করা যায়।

ড. অসীম সাহার সঞ্চালনায় দ্বিতীয় পর্বের শুরুতে বাংলাদেশ লোকগবেষণা পরিষদ পত্রিকার ভলিউম-১ এর মোড়ক উন্মোচন করা হয়। এসময়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সহসভাপতি শামসুল আরেফীন ও সুমন বনিক।

বার্ষিক পরিকল্পনা প্রণয়ন পরবর্তী রূপরেখা তুলে ধরেন সাধারণ সম্পাদক সুমন শিকদার।সমাপনী আলোচনা করেন সভাপতি সাইফুল ইসলাম শাহীন। সংগীত পরিবেশন করেন সংগঠনের উপদেষ্টা ও খ্যাতিমান শিল্পী অর্জুন বিশ্বাস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০