বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে-জামায়াত আমির

ঢাকা ব্যুরো   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে-জামায়াত আমির

গৃহে, চলাচলে এবং কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে তাদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন,আগামীর বাংলাদেশ হবে একটি ফুলের বাগান। এখানে ধর্ম, দল বা গায়ের রঙের ভিত্তিতে নয় বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে। আগামী ১২ তারিখ দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে। এই নির্বাচন আয়নাঘরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনার নির্বাচন।

তিনি বলেন, এই নির্বাচনে দুইটা ভোট হবে, প্রথম ভোট সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। যারা আবার আমাদের গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে।

তিনি আরও বলেন, আমরা কেবল জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা বিজয় চাই ১৮ কোটি মানুষের। আমাদের অঙ্গীকার যুবকদের হাতে বেকার ভাতা নয়, কাজের ব্যবস্থা করে দেওয়া। আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নের জন্য স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেললাইন, নদীভাঙন রোধ এবং মেডিকেল কলেজ স্থাপনসহ সব যৌক্তিক দাবি পূরণ করা হবে।

প্রতিবছর তার এবং জামায়াতের প্রার্থীদের আর্থিক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।পরে জামালপুরের ৫টি আসনের জামায়াতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেয় ডা. শফিকুর রহমান।

জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ আলী, জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল প্রমুখ।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০