নিউজ ডেস্ক | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে

অধিনায়ক হ্যারি ব্রুকের অসাধারণ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। সুবাদে প্রথম দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দুইবারের চ্যাম্পিয়নদের।
পাল্লেকেলেতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুপার এইটের গ্রুপ-২-এর ম্যাচে ২ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো পাড়ে ছিল দলটি। এমন অবস্থায় হ্যারি ব্রুক পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন। তুলে নেন অবিশ্বাস্য এক সেঞ্চুরি। তাতেই ম্যাচ ইংল্যান্ডের মুঠোতে চলে আসে। ৫ বল হাতে থাকতে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।
ব্রুক ৫১ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন। অনুমিতভাবে ম্যাচসেরার পুরস্কারও তার হাতে উঠেছে।ফেরার ম্যাচে ইংল্যান্ডের প্রথম তিনটি শিকারই ধরেছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ ও উসমান তারিক।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের পক্ষে ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন শাহিবজাদা ফারহান। ছোট ছোট ইনিংস আসে বাবর আজম, ফখর জামান ও শাদাব খানের ব্যাট থেকে। সুবাদে ৯ উইকেটে ১৬৪ রানের পুঁজি পায় পাকিস্তান।
কিন্তু সেই পুঁজি শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। ম্যাচটি হারতে হয়েছে। এই হারের ফলে পাকিস্তানের সেমিফাইনালের সমীকরণ খুবই কঠিন হয়ে পড়ল।ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন লিয়াম ডসন। ২টি করে উইকেট নিয়েছেন জোফরা আর্চার ও জেমি ওভেরর্টন।



