শুক্রবার ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুট

নাজমুল ইসলাম,ঢাকা   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুট ফের চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকে ফের এ রুটে বিমানের ফ্লাইট চলবে।বুধবার (১১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি বিমানের পক্ষ থেকে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত থাকবে। পরে বিমান আরেক বিজ্ঞপ্তিতে জানায়, ১ মার্চ থেকে ওই রুটের ফ্লাইট স্থগিত করা হবে। জনপ্রিয় ওই রুট বন্ধে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। প্রবাসীরা রুটটিতে নিয়মিত ফ্লাইট চালানোর দাবি তুলেছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি ফের চালুর সিদ্ধান্ত হয়েছে। আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী ১ জুলাই থেকে পুনরায় ওই রুট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে অবহিত করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০