বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আংশিক নয়,জুলাই সনদের পুরো প্যাকেজ চাই – ডা. শফিকুর রহমান

ঢাকা ব্যুরো   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আংশিক নয়,জুলাই সনদের পুরো প্যাকেজ চাই – ডা. শফিকুর রহমান

আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, জুলাই প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায় দলটি। সে প্রেক্ষিতে বিরোধীদলের যেটুকু প্রাপ্য, সেটুকুই চান তারা।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধী দলীয় সভাকক্ষে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী দলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

জামায়াত আমির এসময় আরও বলেন,আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার ভুল করলে পরমার্শ দেব, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করব।তিনি বলেন, আমরা সরকারি দলকে বলব, আসুন জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই।

আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ইনসাফ করে বিরোধীদলকে সংসদে ‘যথেষ্ট সুযোগ দেবেন’—এমন প্রত্যাশার কথাও জানান শফিকুর রহমান।

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াতের অবস্থানের বিষয়ে জানতে তিনি বলেন,আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০