সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা

নাজমুল ইসলাম,ঢাকা   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।মামুনুল হক অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা ও উপহাস করছে৷ সংস্কার প্রশ্নে নির্বাচনের আগে দলগুলোর মধ্যকার ঐকমত্য এখন বিনষ্ট করা হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একদলীয় ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। জনদুর্ভোগ নিয়ে সরকারের সমালোচনা করলে গ্রেফতার করার মতো ঘৃণ্য কর্মকাণ্ড করছে সরকার। কিন্তু নব্য ফ্যাসিবাদকে যেকোনো মূল্যে রুখে দেবে ১১ দলীয় ঐক্য।

তিনি বলেন, গণভোটের রায় যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে৷ আগামী ৯ এপ্রিল বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হবে। আর ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

সরকারই বিরোধী দলকে রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির কর্মকাণ্ডে জাতি হতবাক, বিস্মিত। গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট এমনিতেই স্থগিত হয়ে গেছে। সংসদে মাত্র একজন ব্যক্তির কর্মকাণ্ডে বিএনপি সংবিধান নিয়ে সংকট তৈরি করছে।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলকে কথা বলতে দেয়া হয় না৷ দিল্লির আগ্রাসনবিরোধী অবস্থান যারাই নিচ্ছে, তাদের সবাইকে রাজাকার ট্যাগ দিচ্ছে সরকারি দল।এ সময় বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান জামায়াতের এ নেতা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০