বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

ঢাকা ব্যুরো   |   রবিবার, ২১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে ধারণ ও তার সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

এ বিষয়ে রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে।গেজেটে বলা হয়েছে, ২০২৬ সালের ২৫ মে পর্যন্ত সময়কাল ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘোষণাটি চলতি বছরের ২৫ মে থেকে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৩ থেকে ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেওয়া হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নজরুল বর্ষ উদযাপনকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় কমিটি গঠন, নজরুল বর্ষের লোগো ও পোস্টার তৈরি, বিশেষ ক্যালেন্ডার প্রণয়ন এবং স্মারক ডাকটিকিট প্রকাশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০