নুরুন নাহার,ঢাকা | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

রন্ধন শিল্পীদের সংগঠন কুকিং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে রন্ধনশিল্পী এবং এসএমই ফাউন্ডেশনের ট্রেইনার হাসিনা আনছারকে মনোনীত করা হয়েছে। এর আগে তিনি এই সংগঠনের গণসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
হাসিনা আনছার মিডিয়া ব্যক্তিত্ব এবং ঐতিহ্যবাহী রান্না সিরিজ রেসিপি গ্রন্থের সম্পাদক। তিনি একজন সুপরিচিত সি-ফুড প্রশিক্ষক।সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে হাসিনা আনছার বলেন, ‘মেহেরুন্নেসা আপা এবং কেকা ফেরদৌসী আপা আমার কালিনারি ব্যক্তিত্ব। তাদের দেখানো পথেই হাঁটছি।’



