রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

নারী দিবস উপলক্ষে স্বপ্ন দলের সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনী

ঢাকা ব্যুরো   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী দিবস উপলক্ষে স্বপ্ন দলের সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনী

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।

‘নারীজন্ম ধন্য হোক আপন ভাগ্য গড়ার অধিকারে’ স্লোগান নিয়ে এ বছর আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করছে স্বপ্নদল। ৭ মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে আয়োজন। শুরুতেই নাট্যজন শামীমা শওকত লাভলীকে স্বপ্নদলের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬ প্রদান করা হবে। সম্মাননা তুলে দেবেন অনুষ্ঠানের অতিথি নাট্যজন লাকী ইনাম, কামাল বায়েজীদ, ত্রপা মজুমদার প্রমুখ। বিশ্বের সব নারীকে সম্মান জানাতে ২০১২ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে স্বপ্নদল। এ পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয়েছে নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী, মোমেনা চৌধুরী, আছমা আক্তার লিজা, জয়িতা মহলানবীশ, হৃদি হক, রুমা মোদক এবং স্বপ্নদলের সব নারী নাট্যকর্মীসহ নিয়মিত সব নাট্যকর্মীর মায়েদের।

সম্মাননা প্রদান শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে নারী জাগরণের মনোড্রামা হেলেন কেলার। নাটকটিতে একক অভিনয় করেছেন জুয়েনা শবনম। রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে নাটকের গল্প। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তাঁর জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ! উঠে আসে নারী জাগরণ, মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ, ধ্বংস, সহিংসতা, বর্ণবাদ ও আণবিক অস্ত্রের বিরুদ্ধে তাঁর অবস্থানের কথা।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা ব্যবস্থাপনায় শাখাওয়াত শ্যামল। এদিন হেলেন কেলার নাটকের ৬২তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০